জেএনইউয়ের হস্টেল ফি বৃদ্ধিতে মানা দিল্লি হাইকোর্টের
নজরবন্দি ব্যুরোঃ জেএনইউয়ের হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে চলছিল পড়ুয়াদের আন্দোলন। আর এই আন্দোলনের পথে হাঁটার পাশাপাশি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পড়ুয়ারা। এবার হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়ে এখনই ফি বাড়াতে বারন করা হয়েছে। আর যার ফলে কিছুটা স্বস্তিতে আন্দোলনকারী পড়ুয়ারা।
শুক্রবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয় নতুন শিক্ষাবর্ষে এখনও পর্যন্ত যেসব পড়ুয়ারা রেজিস্টার করতে পারেনি, তাঁরা ফর্ম ফিলাপের সময় পুরাতন ফি মেনেই জমা দেবেন। বিষয়টি নিয়ে কন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন উন্নয়ন মন্ত্রক ও ইউজিসি-কে নোটিস পাঠিয়েছে হাই কোর্ট।
প্রসঙ্গত উল্লেখ্য হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে চলছিল আন্দোলন। সেই সময় কাপড়ে মুখ ঢাকা অবস্থায় বেশ কিছু দুষ্কৃতী হস্টেলে এসে ব্যাপক মারধর করে পড়ুয়াদের। পরে এদের মধ্যে থেকে মুখ ঢাকা এক মহিলার পরিচয় প্রকশ্যে আসে। সেই মহিলা বিজেপির ছাত্র সংগঠনের সদস্যা। সে দিনের পড়ুয়া নিগ্রহের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ঘটনায় নিন্দায় সরব হন দেশের বুদ্ধিজীবীরা।

No comments