সিএএ নিয়ে মহানগরীতে অব্যাহত আন্দোলন
নজরবন্দি ব্যুরোঃ এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে মঙ্গলবার ফের মহানগরীর বুকে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ কর্মসূচী। পুর ভবনের পাশে বিক্ষোভকারীরা অবস্থান শুরু করেছে। আর যার জেরেই কার্যত নাস্তানাবুধ হতে হচ্ছে পথচারীদের।
কর্মব্যস্ত নিউ মার্কেট এলাকাতে বিক্ষোভের জেরে গাড়ি চলাচলের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে। আর ক্রমশই চাপ বাড়ছে পুলিশ প্রশাসনের উপর। জাতীয় পতাকা হাতে শয়ে শয়ে মানুষ কলকাতা পুর ভবন চত্বরে বিক্ষোভে বসেন। কথা ছিল বুধবারের মধ্যে উঠে যাবে এই আন্দোলন।
কিন্তু পুরভবন সংলগ্ন এলাকায় এখনও অব্যাহত বিক্ষোভ। পুরসভার আধিকারিকদের গাড়ি রাখার জায়গায়ও বসে রয়েছেন বিক্ষোভকারীরা। ফলে সমস্যায় পড়েছেন পুরসভার আধিকারিকরাও। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই গোটা এলাকায় টহল দিচ্ছে পুলিশ। গোটা পুরভবন রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে।

No comments