Header Ads

পে কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ; টিজিটি স্কেলের হাতছানি গ্র্যাজুয়েট স্তরে?

নজরবন্দি ব্যুরোঃ গ্রাজুয়েট শিক্ষকদের সংগঠন বিজিটিএর টিজিটি,ক্যাস ও স্টাফ প্যাটার্ন নিয়ে করা মামলাটির শুনানি হয়েছে গতকাল।আদালতের সামনে পে কমিশনের তরফে জানানো হয়েছে যে,ফিনান্স ডিপার্টমেন্টও তাদের কাছে এই একই বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।পুলিশ গাড়ি ধরছে রাস্তায়? ভয় পাবেন না; কি করবেন জেনে নিন। #SpecialArticle তাই তাঁরা মহামান্য আদালতের কাছে অতিরিক্ত আরও ৭ দিনের সময় চেয়ে নেন। মাননীয় বিচারপতি তাদের আবেদন মঞ্জুর করে আগামী শুক্রবার আবার শুনানির দিন ধার্য করেছেন এবং ঐ দিন পে কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে সিএএস ও স্টাফ প্যাটার্ন নিয়ে করা মামলাটি অন্য বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে। এখন থেকে উক্ত মামলা দু'টির শুনানি মাননীয় বিচারপতি রবি কুমারের এজলাসে হবে।সম্ভবত আগামী সপ্তাহ থেকে এগুলির শুনানি আরম্ভ হবে। প্রসঙ্গত, গত শুক্রবার মাননীয় বিচারপতি শরাফের বেঞ্চে এই মামলাটির শুনানি হয়।(আরও পড়ুনঃ শিক্ষামন্ত্রীর ঘুম ভাঙাতে দিল্লি যাচ্ছেন দিলীপ! শিক্ষকদের হুঁশিয়ারি পার্থর।)আদালত রাজ্যসরকারের কাছে গ্রাজুয়েট শিক্ষকদের টিজিটি সংক্রান্ত রিপোর্ট সম্পর্কে জানতে চান। এর উত্তরে সরকার পক্ষের আইনজীবী জানান,এইসময় রাজ্যসরকার ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট সংক্রান্ত বিষয়ে ব্যস্ত ছিল,তাই তারা আদালতের কাছে আরও এক সপ্তাহ সময় চেয়ে নেন।
সমস্ত কিছু শোনার পর আদালত রাজ্যসরকারের উক্ত দাবি মঞ্জুর করেন এবং পুনরায় আগামী শুক্রবার  এই মামলার শুনানির দিন ধার্য করেন। বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাশোসিয়েশনের রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য এক বার্তায় গতকাল জানান, "আমাদের আদালত অবমাননা মামলার শুনানি হয়েছে। পে কমিশনের তরফে জানান হয়েছে তাদের কাছে ফিনান্স ডিপার্টমেন্টও এই বিষয়ে রিপোর্ট চেয়েছে।তাই তারা শেষবারের মতো এক সপ্তাহ সময় প্রার্থনা করেছেন। মাননীয় বিচারপতি সেই প্রার্থনা মঞ্জুর করে আগামী সপ্তাহে শুক্রবার এই রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি CAS ও স্টাফ প‍্যাটার্ন সংক্রান্ত মামলার বেঞ্চ চেঞ্জ হয়েছে।বর্তমানে এই মামলা দুটি আগামী সপ্তাহ থেকে মাননীয় বিচারপতি রবি কাপূরের এজলাসে যাচ্ছে।আশা করা যাচ্ছে যে আগামী সপ্তাহে এই মামলা দুটির শুনানি শুরু হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.