চলচ্চিত্রে মতপ্রকাশের স্বাধীনতার ওপরে জোর দিতে বললেন মুখ্যমন্ত্রী!
নজরবন্দি ব্যুরো: ২৫ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের শেষ দিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্রে মতপ্রকাশের স্বাধীনতার ওপরে গুরুত্ব প্রসঙ্গে মুখ খুলেছেন। মুখ্যমন্ত্রীর ভাষায়, 'মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া সিনেমায় কেউ কাজ করতে পারেনা। এখন এটা আরও বেশি করে দরকার।
আগামিদিনেও দেশের নাগরিকদের তৎপরতায় বেঁচে থাকবে দেশের সংবিধান এবং গগণতান্ত্রিক অধিকার। বাস্তবজীবন তুলে ধরে সিনেমা। অতিথি হিসেবে শেষ দিনের অনুষ্ঠানে এসে শাবানা আজমি বলেছেন, 'ভারতে বহুত্ববাদের উদযাপন হয়। একতবীকরণের কথা বলছে গোটা বিশ্ব। কিন্তু ভারতের সংবিধানে সকলের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বিবিধিতার মধ্যে ঐক্যের উদযাপন হয় ভারতে।
শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতা বাঞ্জনীয়। সামাজিক কূপ্রথা নিয়েও কথা বলতে হবে। সিনেমা সমাজের আয়না। মতপ্রকাশের স্বাধীনতা যেন খর্ব না হয়।' আন্তজার্তিক প্রতিনিধি ও জুরিদের ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন,' আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন। কোন সমস্যা হলে ক্ষমা চাইছি। কলকাতা দেশের সবচেয়ে মিষ্টি জায়গা। সব জাতি ধর্মকে ভালবাসি। মানবতাই বিশ্বের স্তম্ভ।'

No comments