Header Ads

মানবিক গ্রামবাসীদের সব চেষ্টা ব্যার্থ করে মারা গেল সেই ডলফিন। #Exclusive

শান্তনু মাইতি(পূর্ব মেদিনীপুর): বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার উদবাদাল গ্রামের খালের জলে দেখা মিলেছিল বিশালাকারের একটি ডলফিনের। সকাল থেকেই মানুষজন ভিড় করেছিলেন ডলফিনের কেরামতি দেখার জন্য। স্থানীয়রা খবর দেন দপ্তরের কর্মীদের। খবর পেয়ে শুক্রবার ডলফিনটিকে ধরার চেষ্টা করা হয়। তবে জলের গতির জন্য ডলফিন টি ধরা যায়নি।
  ডলফিনটির নজরদারির জন্য পুলিশও মোতায়েন করা হয়েছিল। তবে তার আর ফেরা হলো না। ফেরানোর চেষ্টা  ব্যর্থ। তার আগেই মৃত্যু পূর্ব মেদিনীপুরের উদবাদাল খালে সাঁতরে বেড়ানো ডলফিনের। শনিবার সকালে  মুগবেড়িয়া খালে  ডলফিনটির দেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা।  বনকর্মীরা ডলফিনের দেহ উদ্ধার করেছে। ডলফিন টিকে মাটিতে তুলে এনে গ্রামবাসীরা অনেক চেষ্টা করেন তাঁর শরীরে পুনরায় প্রানের সঞ্চার করার, কিন্তু কোন কাজ হয়নি। ডলফিনের মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে তা জানা যাবে ময়নাতদন্তের পর।
বনকর্মীদের প্রাথমিক অনুমান, ওই খাল ভীষণভাবে দূষিত, তাই হয়তো মৃত্যু হয়েছে ডলফিনের।  বনকর্মীদের দাবি, খালের ভিতর মৎস্যজীবীরা মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন। ওই জালের মাধ্যমে আঘাত পায় ডলফিনটি। আপাতত ডলফিনটির দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.