Header Ads

নতুন টালা ব্রিজ বইবে যুদ্ধের সাঁজোয়া গাড়ির ওজনও! জেনে নিন আরও কিছু তথ্য

নজরবন্দি ব্যুরোঃ তৈরি হচ্ছে নতুন টালা ব্রিজের নকশা। সিদ্ধান্ত হয়ে গিয়েছে সেতুটি ভাঙা হবে যত শীঘ্র সম্ভব। শুধু তাই নয়, নতুন ব্রিজ যাতে কমপক্ষে একশো বছর স্থায়ী হয়, সেই দিকে লক্ষ্য স্থির রাখছে রাজ্য সরকার। ইন্ডিয়ান রোড কংগ্রেস (আইআরসি)-এর নির্দেশিকা মেনেই চলছে নকশা তৈরির কাজ। জানা যাচ্ছে, এর আগে সেতুটির এক-এক দিকের লেন ৫৬ টন ওজন ধারনে সক্ষম ছিল। নতুন ব্রিজটি যাতে ৩৮৫ টন ওজনের ৮০ চাকার গাড়িও বইতে পারে, তেমনভাবেই বানানো হচ্ছে নকশা। এমনকি প্রস্তাবিত নতুন সেতু বহন করতে পারবে যুদ্ধের সাঁজোয়া গাড়ির ওজনও। প্রসঙ্গত, নতুন সেতু গড়ার জন্য এক বছরের সময়সীমা দিয়েছে রাজ্য সরকার। সেতুর মূল অংশয় ইস্পাতের কাঠামো থাকলে দ্রুত সেতু তৈরি করা সম্ভব। কিন্তু অন্যান্য গুণমান বজায় রেখে, আইআরসি-র নির্দেশিকা মেনেই চলছে সেতুর নকশা তৈরির কাজ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.