Header Ads

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

নজরবন্দি ব্যুরোঃ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কে। গতকাল মধ্যরাতে হটাৎ বুকে ব্যাথা শুরু হয় তাঁর। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে।
উল্লেখ্য, শুক্রবার কলকাতা থেকে কোচবিহার ফেরেন তিনি। তারপর সারাদিন নানা কাজে ব্যাস্ত ছিলেন রবীন্দ্রনাথ।  আগামীকাল কোচবিহার যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই সারাদিন ধরে একাধিক কর্মীসভা এবং সভাস্থল পরিদর্শন করেন তিনি। এমনকি দিনের শেষে ঘুরে দেখেন রাসমেলাও। এরপর কোচবিহারের ৮ নম্বর ওয়ার্ডের বাড়িতে ফেরেন তিনি।সেখানেই মধ্যরাতে বুকে ব্যাথা শুরু হয় তাঁর, তখন ঘড়িতে রাত প্রায় তিনটে।
চিকিৎসকরা জানিয়েছেন, এখন তাঁর অবস্থা স্থিতিশীল। আগের থেকে কিছুটা ভাল আছেন তিনি। হাসপাতালে রাত থেকেই পরিবারের লোকজন এবং দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছেন। অসুস্থতার কারনে আর যাবতীয় কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.