Header Ads

'স্পেশাল' পরিষেবা দিতে নারাজ রাজ্য, অমিত শাহকে চিঠি অধীরের। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ তাঁর বিশেষ পরিষেবার প্রয়োজন, এদিকে কেন্দ্র তার সুরক্ষার ভার নিয়েছে যেহেতু, তাই তাঁর বাড়তি সুরক্ষার কথা আর ভাবছে না রাজ্য, ঠিক এমনটাই জানিয়ে অমিত শাহের কাছে চিঠি পাঠালেন অধীর রঞ্জন চৌধুরি। এইমুহূর্তে তাঁর রয়েছে 'Y+ এসকর্ট ক্যাটাগরি স্টেট সিকিউরিটি' পরিষেবা। কেন্দ্র থেকে তাঁকে দেওয়া হয়েছে 'x' ক্যাটাগরির সিএপিএফ। তিনি অমিত শাহ'কে চিঠিতে লেখেন, বর্তমানে আমায় কর্মসূত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করতে হয়। আমার বাসস্থান বহরমপুর থেকে কলকাতা বিমানবন্দরের দূরত্ব ২১০ কিলোমিটার,
পার্লামেন্টের সদস্য হিসেবে উপস্থিত থাকতে হয় আমাকে এবং প্রায়ই রাতের ফ্লাইটে কলকাতা ফিরতে হয়। তারপর সেখান থেকে ৬ ঘন্টার সফরে মুর্শিদাবাদ পৌঁছাতে মধ্যরাত। বর্তমানে আমাকে যে সুরক্ষা প্রদান করা হয়েছে, তাতে আপত্কালীন কোনও সাহায্য পেতে পারি বলে আমার মনে হয় না। আমার সঙ্গে গাড়ীতে একজন মাত্র সিআরপিএফ থাকেন এবং যেহেতু বর্তমানে কেন্দ্র থেকেও পরিষেবা দেওয়া হচ্ছে, রাজ্য আমায় কোনও বাড়তি সুরক্ষা দিতে অস্বীকার করছে।
আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আমাকে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স থেকে বিশেষ 'এসকর্ট' পরিষেবা প্রদানের জন্য, কারন আগামী দু'দিনের মধ্যেই কাজের সূত্রে আমায় বাইরে যেতে হবে।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.