Header Ads

সম কাজে সম বেতন সহ একাধিক দাবি নিয়ে আমরণ অনশনে পার্শ্ব শিক্ষকরা।

নজরবন্দি ব্যুরোঃ দিনের পর দিন দাবি জানালেও নিঃশ্চুপ শিক্ষামন্ত্রী। শেষে আমরণ অনশনের রাস্তাই বেছে নিতে বাধ্য হলেন পার্শ্ব শিক্ষকরা ভবিষৎ গড়েন শিক্ষকরাই। অথচ, তাঁদের বর্তমানই অনিশ্চয়তায় ডুবে। বেতন বৈষম্য-সহ একাধিক দাবিতে সপ্তাহব্যাপী অবস্থান-আন্দোলনে সাড়া না মেলায় শুক্রবার থেকে আমরণ অনশনের নামলেন পার্শ্ব শিক্ষকরা৷ তাদের মূল দাবি, ‘সম কাজে সম বেতন’৷
পার্শ্ব শিক্ষকদের অভিযোগ তাদের বেতনের ৬০ শতাংশ কেন্দ্র আর ৪০ শতাংশ রাজ্য দিয়ে থাকেন৷ সেক্ষেত্রে, কেন্দ্রের দেওয়া উচ্চ প্রাথমিক এবং প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের যথাক্রমে ২০,০০০ এবং ১৫,০০০ টাকা কেন্দ্র দিয়ে থাকে৷ কিন্তু হিসেবে দেখা যাচ্ছে প্রতি মাসে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা কয়েক হাজার টাকা কম বেতন পাচ্ছেন৷ তাহলে সেই টাকা কোথায় যায় সেই প্রশ্নের উত্তর রাজ্য সরকারকেই দিতে হবে৷ পাশাপাশি তাদের আরো অভিযোগ গ্রেড পে বাড়লেও এখনও অপরিবর্তিত পে-ব্যান্ড৷ রাজ্যের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে অনশনে বসেছেন ২৯ জন পার্শ্ব শিক্ষক৷ পাঁচ দিনে পড়ল শিক্ষকদের ধর্না৷
এই বেতন কাঠামো নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গেও দেখা করেছিলেন পার্শ্ব শিক্ষক সংগঠনগুলির নেতৃত্বরা৷৷ প্রসঙ্গত, হাইকোর্টের শর্ত মেনে ১১ নভেম্বর থেকে বিকাশভবন চত্বরে একটানা আটদিন অবস্থান আন্দোলনে সামিল হয়েছিলেন পার্শ শিক্ষকরা৷ শর্ত অনুসারে বিকাশ ভবন থেকে ১০০ মিটার দূরে ৩০০ জন এবং বাকি আন্দোলনকরীরা থাকবেন ৩০০ মিটারের বাইরে৷ পুলিশের তরফ থেকে ভিডিওগ্রাফির ব্যবস্থাও করা হয়৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.