১৬৭২ টাকার ডিমসেদ্ধ! ফের বিলাস বহুল হোটেলের অস্বাভাবিক দাম নিয়ে বিতর্ক।
নজরবন্দি ব্যুরোঃ একটি মিউজিক অ্যালবামের শুটিংয়ের জন্য আমেদাবাদের হায়াত রেজেন্সিতে বলিউডের সঙ্গীত পরিচালক শেখর রাভিজানি গিয়েছিলেন, সেখানে তিনটি ডিম সেদ্ধ খেয়ে তার বিল মেটাতে গিয়েই চোখ ওঠে কপালে। তিনটি ডিম সেদ্ধ দাম বাবদ শেখরের থেকে চাওয়া হয়েছে ১,৬৭২ টাকা।
তাই টুইটারে ডিমের দাম সমেত বিল পোস্ট করে শেখর লিখেছেন, আহা কী দামি খাবারি না তিনি খেয়েছেন।
এর পাশাপাশি সেই ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়ে গিয়ে, নানান লোকে নানান রকম এর মন্তব্য করে সেখানে লেখেন যে এই ডিমের সাথে কী সোনাও বেরিয়েছে নাকি? আবার কেউ কেউ লেখেন উঠ পাখির ডিম নয়তো।বিলাসবহুল হোটেলের খাবার এর অস্বাভাবিক দাম নিয়ে এর আগেও হয়েছে অনেক তর্ক বিতর্ক।
ঠিক এরকমই কিছুদিন আগের একটি ঘটনা, আপনাদের নিশ্চয়ই মনে আছে অভিনেতা রাহুল বোসের কথা। চলতি বছরে যিনি চণ্ডীগড়ের জে ডব্লু ম্যারিওয়টের হোটেলে শুধু মাত্র দুটি কলার দাম দিয়েছিলেন ৪৪২ টাকা।
রাহুল ও সেই সময়ে একি ভাবে দুটি কলা সহ সেই বিলের ছবি তার টুইটারে পোস্ট করেন। আর সেই ছবি নিয়ে ও হই চই শুরু হয়ে যায়। পরে ওই হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা হিসেবে ভরতে হয়।
তাই নোটি জেনদের বক্তব্য পাঁচতরায় ডিম কলা নিলেই ছ্যাঁকা লাগবে।
এবারে ষোল কলা পূর্ণ হবে তখন যখন দু পিস স্লাইস পাউরুটির দাম হাজার টাকা ছাড়িয়ে যাবে।

No comments