অবশেষে এই অভিযোগ থেকে মুক্ত হলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ।
নজরবন্দি ব্যুরো : স্বার্থের সংঘাত থেকে শেষ পর্যন্ত মুক্তি পেয়ে গেলেন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ যখন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত ছিলেন, তখনই তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনা হয়েছিল। বলা হয়েছিল, সৌরভ একই সঙ্গে সিএবি প্রেসিডেন্ট এবং আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির মেন্টর। একসঙ্গে তিনি একাধিক পদে আছেন। এরপর ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট হওয়ায় সিএবি প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিয়ে দেন সৌরভ।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গেও তিনি আর যুক্ত নন। যে কারণে ভারতীয় বোর্ডের এথিকস অফিসার ডি কে জৈন স্বার্থের সংঘাতের অভিযোগ থেকে মুক্তি দিয়ে দিলেন সৌরভকে। বোর্ডের বর্তমান সংবিধান অনুযায়ী, কোনও ব্যক্তি একই সঙ্গে একাধিক পদে থাকতে পারবেন না। সেই কারণেই বোর্ড সভাপতি নির্বাচিত হওয়ার পরেই সিএবি-র প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। জৈন অবশ্য নিজের বিবৃতিতে বলেছেন আমার মতে সৌরভ স্বার্থের সংঘাত ঘটিয়েছেন তা অন্তত আমি মনে করছি না।

No comments