বিনামূল্যে মাত্র ৪৫ মিনিটে ধরা পড়বে ডেঙ্গু , গুরুত্বপূর্ণ উদ্যোগ কলকাতা পুরসভার
নজরবন্দি ব্যুরোঃ 'ডেঙ্গু' -আতঙ্ক সৃষ্টির জন্য এই শব্দটিই যথেষ্ট হয়ে উঠেছে। এদিকে ডেঙ্গু'র হদিস সঠিকভাবে পেতে নাজেহাল হতে হয় ডাক্তারদের। ডেঙ্গু হয়েছে কি না, অনেকসময়ই সন্দেহ থেকে যায় ডাক্তারদের মধ্যে। এলাইজা পদ্ধতিতে ডেঙ্গু নির্ধারণ করতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগে। এবার, এহেন সমস্যার সমাধানে এগিয়ে এলো কলকাতা পুরসভা। সূত্রের খবর অনুয়ায়ী, কলকাতা পুরসভা এমন যন্ত্র বসাচ্ছে, যার মাধ্যমে নিশ্চিতভাবে মাত্র ৪৫ মিনিটে ডেঙ্গু নির্ধারণ করা সম্ভব হবে। পাশাপাশি, ডেঙ্গু ছাড়াও এইচআইভি, হেপাটাইটিস বি এবং সি, টিবি, ম্যালেরিয়ার পরীক্ষাও করা যাবে এই যন্ত্রে।
আরও জানা যাচ্ছে, প্রথম ধাপে হাতিবাগান, হাজি মহম্মদ মহসিন স্কোয়ার এবং পুর পর্ণশ্রীর স্বাস্থ্যকেন্দ্রে বসানো হয়েছে যন্ত্রগুলি। পুরসভার ১৬টি বরোতেই পরবর্তীকালে এই অত্যাধুনিক যন্ত্র চালু করার পরিকল্পনা নিয়েছেন পুরকর্তারা। অত্যাধুনিক এই যন্ত্রের নাম রিয়েল টাইম পলিমারেজ চেন রিঅ্যাকশন মেশিন। এই ৪টি আরটি-পিসিআর মেশিন পুরসভার হাতে তুলে দিয়েছে আবাসন নির্মাতাদের সংগঠন ক্রেডাই বেঙ্গল। প্রত্যেক যন্ত্রের বাজারমূল্য ১৫ লক্ষ টাকা। উল্লেখ্য, ভারতের মধ্যে কলকাতাই একমাত্র পুরসভা, যারা এই যন্ত্র ব্যবহার করছে।

No comments