এবার সাংসদ শতাব্দী রায়কে তলব করল ইডি!
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে সারদা কাণ্ডের গতি বাড়াবার দিকে বিশেষ গুরুত্ব দেয় সিবিআই। এবার এর সাথে যুক্ত হচ্ছে ইডি। এবার ফের একবার ১২ জুলাই ডাকা হচ্ছে শতাব্দী রায়কে।
সিজিও কমপ্লেক্সে বেলা ১২ টার মধ্যে বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে তলব করা হয়েছে।
সারদার একটি সংস্থার ব্রান্ড অ্যাম্বাসেডর ছিলেন এই সাংসদ। তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে ওই সংস্থার সঙ্গে তৃণমূলের এই সাংসদের বড় রকমের আর্থিক চুক্তি ছিল। কি কারণে আর্থিক চুক্তি হয়েছিল? কত টাকা তিনি পেয়েছিলেন? সেটাই জানতে ডাকা হয়েছে বলে সিবিআই সূত্রের দাবি।
কিছুদিন আগে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ শুভাপ্রসন্ন এবং প্রাক্তন বাম সাংসদ লক্ষণ শেঠ। যদিও সারদায় শুভাপ্রসন্নের যুক্ত থাকার প্রমাণ আছে বলে দাবি সিবিআই-এর।
যদিও এই প্রথম নয়, এর আগে ২০১৭ সালের জুলাইয়ে চিটফান্ড কাণ্ডে শতাব্দী রায়ের বাড়িতে প্রায় ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা।

No comments