মুসলিম বলেই শামিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলানো হয়নি! মত পাকিস্তানি বিশেষজ্ঞের।
নজরবন্দি ব্যুরোঃ মাত্র ৪ ম্যাচে ১৪ উইকেট নেওয়া শামিকে আচমকা বসিয়ে দেওয়ার পিছনে বিজেপির হাত আছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের এক ক্রিকেট বিশেষজ্ঞ।এক টিভি চ্যাট শোতে প্রাক্তন পাক ক্রিকেটার মইন খানের পাশে বসে তিনি দাবি করেন মুসলিম বলেই মহম্মদ শামিকে এভাবে বঞ্চিত করা হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ লিগের ম্যাচে মহম্মদ শামি ও যুজবেন্দ্র চাহালের বদলে প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন ভুবনেশ্বর ও জাদেজা। আপাত গুরুত্বহীন ম্যাচে সাধারণত 'প্রধান খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার জন্যই এই রোটেশন পদ্ধতি।
সেই ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে উড়িয়ে দিয়েছিল ভারত। ভারতের এই পরিবর্তন নিয়েই মাথা ব্যাথার শেষ নেই পাকিস্তানের। তবে এবারই প্রথম নয়, এর আগে সে দেশের এক টিভি চ্যানেলে প্রাক্তন ক্রিকেটার আবদুল রজ্জাক বলেছিলেন শামি মুসলমান বলেই এত ভালো বল করছে। তবে এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে জোর সমালোচনা। আর খুব একটা পাত্তাও দিচ্ছে না ভারতবাসী, কারন এখন তাদের একটাই লক্ষ তা হল সেমিফাইনালে নিউজিল্যান্ড কে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করা।

No comments