Header Ads

রাজ্যের প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজাতে বিশেষ পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: রাজ্যের প্রাথমিক স্কুল গুলিতে ক্রমশ পড়ুয়ার সংখ্যা কমছে। বিভিন্ন রিপোর্টে এমন চিত্র ধরা পড়েছে আগেই। আর স্কুলে পড়ুয়া কমে যাওয়া নিয়ে বেশ চিন্তিত রাজ্য সরকার। আর সেই প্রবণতা কমাতে আগেই ইংরাজি মাধ্যমের স্কুল গড়ে তোলার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
আজ বিধানসভায় শিক্ষামন্ত্রী এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, রাজ্যে দ্রুত বাড়ছে বেসরকারি স্কুল।
আর এই স্কুল গুলোকে রুখতে ১ হাজার ইংরাজি মাধ্যম স্কুল গড়ে তুলবে সরকার। যদিও এর পরেই তিনি জানিয়েছেন ৬৫ টি স্কুল গড়ার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজ্য সরকার।
রাজ্যের স্কুল গুলিতে দ্রুত পড়ুয়া কমে যাওয়া নিয়ে তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন,  দ্রুত সরকারি স্কুল গুলিকে ঢেলে সাজানো হবে। শিক্ষামন্ত্রী দাবি বর্তমানে রাজ্যে প্রাথমিক স্কুলের সংখ্যা ৫০ হাজারেরও উপরে। এই স্কুল গুলিকে আধুনিক করে গড়ে তোলার জন্য সব চেষ্টা করবে রাজ্য সরকার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.