বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী দত্ত! কবে?
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক মহলে একটা চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার বিজেপিতে নাম লেখাতে পারেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। যদিও তিনি মুখে বার বার সেই গুঞ্জনকে অস্বীকার করেছেন।
এখন তৃণমূল থেকে বহিষ্কারের অপেক্ষায় বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত।
বহিষ্কৃত হলেই মুকুল রায়ের হাত ধরে পদ্মমুখী হবেন তিনি। চলতি সপ্তাহেই তাঁর গায়ে গেরুয়া নামাবলী ওঠার সম্ভাবনা রয়েছে। সব্যসাচীর ঘনিষ্ঠ মহলের একাংশ এমনই দাবি।
আগে থেকেই ১০ জুলাই বিধাননগর পুরবোর্ডের বৈঠক ডাকা ছিল। সূত্রের খবর, ১৪ তারিখ বিদেশ সফরে যাবেন বলে সব্যসাচীর ইচ্ছেতেই ১০ তারিখের বৈঠক ডাকা হয়। ওই বৈঠকেই সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থায় শিলমোহর দেওয়া হবে। তার পর কাউন্সিলরদের বৈঠক ডেকে নতুন মেয়র নির্বাচিত করা হতে পারে বলে সূত্রের দাবি। সব্যসাচীর ঘনিষ্ঠ কেউ কেউ বলছেন, তৃণমূলের সেই পদক্ষেপের পরই বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরবেন সব্যসাচী।
বিদেশে যাওয়ার আগে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন।
আবার আর একটা অংশের বক্তব্য, বিদেশ থেকে ফিরে তিনি পদ্ম শিবিরে যাবেন। ২১ জুলাইয়ের পর বিধাননগরের প্রাক্তন মেয়রকে গেরুয়া শিবিরে যাবেন। তবে এটা নিশ্চিত সব্যসাচী বিজেপিতে যাচ্ছেন। রবিবার রাতে বিধাননগরে বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে তাঁর বৈঠকে সেই সম্ভাবনা আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

No comments