ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত কমপক্ষে ২৯ জন।আহত বহু।
নজরবন্দি ব্যুরোঃ সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল আগ্রার যমুনা এক্সপ্রেসওয়েতে। এখনও পর্যন্ত যা খবর, দুর্ঘটনায় মারা গিয়েছেন কমপক্ষে ২৯ জন। আহত বহু। যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য পুলিশের তরফে টুইট করে বলা হয়েছে লখনৌ থেকে দিল্লি যাওয়ার পথে একটি স্লিপার কোচ প্যাসেঞ্জার বাস যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাগ্রস্ত হয়। ১৫ ফুট গভীর নালায় পড়ে যায়।
এখনও পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর ভোরে চালক ঘুমিয়ে পড়ার জেরেই এই দুর্ঘটনা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। আহত ও মৃতদের দুর্ঘটনাগ্রস্ত বাসটি থেকে টেনে বের করা হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি শোকবার্তা দিয়েছেন।

No comments