এবার মন্ত্রী রেজ্জাক মোল্লার ছেলের বিরুদ্ধে কাটমানি নেবার অভিযোগ!
নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রীর কাটমানি বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূল নেতাদের। এবার খোদ মন্ত্রী রেজ্জাক মোল্লার ছেলের বিরুদ্ধে কাটমানি আদায়ের অভিযোগ। এই অভিযোগ জানিয়ে কলকাতার লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করলেন দলের সমর্থকরা।
ওই অভিযোগ কারী ব্যক্তি আরাবুল ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।
তাদের অভিযোগ, হিমঘর তৈরি ও জমির হিয়ারিংয়ের জন্য ৫ লক্ষ টাকা নেন মোস্তাক আহমেদ। একটি জমির হিয়ারিং করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজের আত্মীয় মনিরুল জামান মোল্লা ওরফে পান্নার কাছ থেকে দু-লক্ষ টাকা হাতিয়ে নেবার অভিযোগ মোস্তাক আহমেদ।
এর সঙ্গে হিমঘর করিয়ে দেওয়ার কথা বলে লালবাবুর কাছ থেকেও তিন লক্ষ টাকা নেন মোস্তাক।
এমনকি তিনি যে এই টাকা নিয়েছেন তা নিজ মুখে স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। কিন্তু এখন দেখার পুলিশ ও তৃণমূল কংগ্রেস মন্ত্রীর ছেলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন। সেটা দেখার অপেক্ষায় গোটা রাজ্য।

No comments