Header Ads

রোজভ্যালি কাণ্ডে নতুন মোড়। এবার ইডির নোটিস গেল অভিনেতা প্রসেনজিৎতের কাছে।

নজরবন্দি ব্যুরোঃ রোজভ্যালি কাণ্ডে নতুন মোড়। এই প্রথম তদন্তকারী দলের র্যা ডারে বাংলা ছবির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বুম্বা। আগামী ১৯শে জুলাই তাঁকে ইডি-র অফিসে দেখা করারা জন্য চিঠি পাঠানো হয়েছে বলে খবর। সুত্রের খবর এক সময় রোজভ্যালির বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁকে।

 মনে করা হচ্ছে সেই সব অনুষ্ঠানে যাবার জন্য তাঁর সাথে কোন আর্থিক লেনদেন হয়েছিল কি না? বা যদি হয় তাহলে কি ভাবে সেই লেনদেন হয়েছিল বা কাদের মাদ্ধমে হয়েছিল এই সব নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। প্রসঙ্গত গত কাল এই রোজভ্যালি কাণ্ডে ডাকা হয়েছিল মদন মিত্র ও শতাব্দী রায় কেও। কাল তাদের দুজনকে বেশ কিছু ঘণ্টা জেরা করেছেন ইডির কর্তারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.