Header Ads

কোলকাতার বুকে বন্দুক দেখিয়ে একাধিক ছাত্রীকে যৌন নির্যাতন গৃহ শিক্ষকের!

নজরবন্দি ব্যুরোঃ খাস মহানগরীতে আবার যৌন নির্যাতনের অভিযোগ একজন গৃহ শিক্ষকের বিরুদ্ধে। তার নাম রাজীব চক্রবর্তী । এই শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছে এক ছাত্রী। দিনের পর দিন একাধিক ছাত্রীকে বন্দুক দেখিয়ে যৌন নির্যাতন করতেন তিনি। অভিযোগ টি করে ইংরাজী মাধ্যম স্কুলের দশম শ্রেণির এক ছাত্রী বাঁশদ্রোণী থানায়। ঘটনাটি কি রকম? নিজের বাড়িতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের পড়াতেন রাজীব চক্রবর্তী নামের ওই শিক্ষক। অভিযোগ, টিউশনের আড়ালেই চলত যৌন নির্যাতন।
রীতিমতো প্রাণনাশের হুমকি দিয়ে ভয় দেখাতেন ওই শিক্ষক।এমন কি ওই কারনে কেও পড়তে না এলে কার্যত ছাত্রীদের বাড়ি চলে যেতেন তিনি। এমনকি ছাত্রীদের বাড়িতে গিয়েও চলত যৌন নির্যাতন। অভিযোগ পেয়ে সোমবার রাতেই তল্লাশি চালানো হয়েছে ওই গৃহশিক্ষকের নেতাজিনগরের বাড়িতে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে। পুলিশ সুত্রে খবর বাড়ি থেকে উদ্ধার হয়েছে গুলি। ইতিমধ্যেই দুটি অভিযোগ জমা পড়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার আদালতে তোলা হবে অভিযুক্ত গৃহ শিক্ষক রাজীব চক্রবর্তীকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.