সৎ বলেই কাটমানির কথা মুখ্যমন্ত্রীর মুখে: কল্যাণ ব্যানার্জি
নজরবন্দি ব্যুরো: কাটমানি ইস্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। রবিবার শ্রীরামপুর আরএমএস ময়দানে দুর্গাপুজোর খুঁটিপুজো অনুষ্ঠানে এসে তিনি বলেন, 'কাটমানি ফেরতের কথা বলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর রাজনৈতিক সততার জন্যই এই কথা বলতে পেরেছেন।
কেউ কাটমানি নিয়ে থাকলে তা ফেরত দেওয়ার যে নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন তা ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন।' এর পরেই তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ওইরকম মন্তব্য করার সাহস কখনও দেখাননি। রাফালে যে ১১ হাজার কোটি টাকা কাটমানি নেওয়া হয়েছে তা ফেরত দেওয়ার কথা তো প্রধানমন্ত্রী বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সৎ বলেই এ কথা বলতে সাহস পেরেছেন।
নেত্রী পরিষ্কার জানিয়েছেন, যদি কেউ কাটমানি নিয়ে থাকেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার, তার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।' নাম না করে মুকুল রায় প্রসঙ্গে কল্যাণ-বাবুর মন্তব্য, 'এ রাজ্যে যে সবচেয়ে বেশি কাটমানি নিয়েছে সে এখন রাজ্য বিজেপি–র গুরুত্বপূর্ণ নেতা।' কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে তাঁর অভিযোগ, 'এই বাজেট বাঙালি বিরোধী। বাঙালিকে শেষ করতেই এই বাজেট করা হয়েছে।' এদিন শ্রীরামপুরের ৫ ও ৬–এর পল্লীগোষ্ঠী এবং ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুর্গাপুজোর ১০৬তম বর্ষের খুঁটিপুজোর সূচনা হল সাংসদের হাতে।

No comments