সাম্বা ঝড়ে পেরুকে উড়িয়ে কোপা জয় ব্রাজিলের।
নজরবন্দি ব্যুরোঃ ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল ব্রাজিল। ব্রাজিলের হয়ে প্রথমার্ধে গোল করেন এভার্টন সোরেস। ম্যাচের ১৫ মিনিটের মাথায় এভার্টনের গোলে এগিয়ে গেল হলুদ জার্সি। ৪৪ মিনিটে অবশ্য পেরুর অধিনায়ক গুয়েরেরোর গোলে সমতা ফিরেছিল। কিন্তু তার আয়ু ছিল মাত্র চার মিনিট। বিরতির আগে সংযোজিত সময়ে গোল করে দলকে আবার এগিয়ে দেন জেসুস। এদিনের ম্যাচের নায়ক হয়ে যেতেই পারতেন ম্যানচেষ্টার সিটির স্ট্রাইকার। কিন্তু ৭০ মিনিটের মাথায় দুবার দলুদ কার্ড দেখে বেরিয়ে যেতে হল তাকে।
চোখে জল নিয়ে, জলের বোতলে লাথি মেরে বেরিয়ে গেলেন জেসুস।এরপর ৯০ মিনিটে পরিবর্ত রিচারলিসন পেনাল্টিতে গোল করে জয় সুনিশ্চিত করে দেন। মারাকানা স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। সামনে একা ফির্মিনোর একটু পেছনে জেসুস, কুতিনহো ও এভার্টন। ব্রাজিলের মতোই একই ছকে খেলে ৪৪ বছর পর ফাইনালে ওঠা পেরুও।গোটা ম্যাচে ৫৫ শতাংশ বলের দখল রেখেছিলেন ব্রাজিলিয়ানরা।

No comments