Header Ads

'খুনের হুমকি'-র ভয়ে বিজেপি-তে যোগদান, তৃণমূলে ফিরলেন চেয়ারম্যান কাউন্সিলাররা।

নজরবন্দি ব্যুরোঃ "ফুলে বিষের গন্ধ" অসাধারণ উপন্যাসের নামকরন মনে পড়ে যায় রাজ্যের ফুলবদলের চিত্র দেখে! কিছুদিন আগেই তৃণমূল থেকে বিজেপি-তে দলবদল ঘটিয়ে হালিশহর পুরসভার দখল নিয়েছে বিজেপি। এবার সেই দলবদল করা চেয়ারম্যান কাউন্সিলার রা ফের ফিরে এলেন পুরনো ঘর তৃণমূলে। আজ হালিশহর পুরসভার ঘর ফেরত চেয়ারম্যান এবং কাউন্সিলারদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম।
পুরসভার চেয়ারম্যান অংশুমান রায় দাবি করেন তাঁদের প্রানের ভয় দেখিয়ে বিজেপি-তে যোগদান করানো হয়েছিল। ফিরহাদ হাকিম সাংবাদিকদের সামনে অভিযোগ করেন, "জোর করে হালিশহরের পুরপ্রধানের দলবদল করা হয়েছিল। জোর করে, রিভলভার ঠেকিয়ে, ভাঙচুর চালিয়ে তাঁদের দলবদল করতে বাধ্য করা হয়। নিয়ে যাওয়া হয় দিল্লিতে, অমিত শাহর কাছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধা হিসাবে যতটা সম্মান ওঁরা পেয়েছিলেন, দিল্লিতে বিজেপি-র দফতরে তা পাননি।
গেরুয়া পতাকা ও পানপরাগের গন্ধে হাসফাঁস করছিলেন। তাই ফের মুক্ত বাতাসে শ্বাস নিতে ফিরে এসেছেন।" তাঁর কথায় "জঙ্গল থেকে বাঘকে বার করে নিয়ে যাওয়া যায়, কিন্তু বাঘের মন থেকে জঙ্গল বার করবে কী ভাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালবাসাই সকলকে দলে ফিরিয়ে এনেছে।" ফিরহাদের অভিযোগ, এক কাউন্সিলারের "মোমবাতির কারখানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং তাঁর ছেলেকে খুন করার হুমকি দিয়ে দলবদল করতে বাধ্য করা হয়েছে।"
অন্যদিকে কাউন্সিলারদের পুনরায় দলবদল নিয়ে বেশ চিন্তায় পড়েছে বিজেপি। জানা গেছে আজই অন্যান্য কাউন্সিলারদের নিয়ে বৈঠকে বসতে পারেন বিজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় এবং বিজেপি নেতা মুকুল রায়। তবে বিজেপির ব্যারাকপুরের সাংগঠনিক জেলা সভানেত্রী ফাল্গুনী পাত্রজানিয়েছেন ‘"চেয়ারম্যান এবং কয়েক জন কাউন্সিলর তৃণমূলে ফিরেছেন বলে শুনছি। কিন্তু সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর এখনও বিজেপিতেই আছেন"। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.