আপারের ইন্টারভিউ নিয়ে কি জানালেন আধিকারিক? পড়ুন
নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার কিছুদিন পরেই শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় রাজ্য সরকার। তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রীর কড়া নির্দেশ পাবার পরেই শুরু হয়ে গিয়েছে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের তৃতীয় ফেজের ভেরিফিকেশন পর্ব। আজ পর্যন্ত চলবে এই ভেরিফিকেশন প্রক্রিয়া।
তারপরই সব প্রার্থীর নথিপত্র যাচাই করে ১:১:৪ এই অনুপাতে ইন্টারভিউয়ের প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। এখন একটাই প্রশ্ন, কবে থেকে শুরু হতে পারে এই ইন্টারভিউ প্রক্রিয়া? কমিশন সূত্রে খবর, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে। দ্রুততার সঙ্গে তার প্রস্তুতি চলছে।
এই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন," ইন্টারভিউয়ের দিন মোটামুটি ঠিক করা হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহের দিকে।
ডাকা হবে মামলাকারীদের। আমরা চেষ্টা করছি ২১ জুনের মধ্যে সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়ার কাজ শেষ করার। তারপরে যদি প্রস্তুত হতে পারি তখন জুলাইয়ের প্রথম সপ্তাহে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করব।" বর্তমানে আপার প্রাইমারির তৃতীয় ফেজের ভেরিফিকেশন প্রক্রিয়ার পাশাপাশি ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

No comments