Header Ads

ফোর্বসের বিচারে বিশ্বের ধনী খেলোয়াড়দের মধ্যে ১০০ তম স্থানে বিরাট।

নজরবন্দি ব্যুরোঃ সোমবার বিশ্বের ধনী অ্যাথলিটদের তালিকা প্রকাশ করল ফোর্বস ম্যাগাজিন। আর সেখানে উল্লেখযোগ্যভাবে প্রথম ১০০-তে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিলেন বিরাট কোহলি। ২০১৮ এই তালিকায় ৮৩ তম স্থানে ছিলেন ভারত অধিনায়ক। সেখান থেকে কমার্শিয়াল মার্কেটে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে তাঁর এনডোর্সমেন্ট এক মিলিয়ন ডলার বৃদ্ধি পেলেও গত একবছরে ১৭ ধাপ নীচে নেমে গিয়েছেন বিরাট। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী বর্তমানে কমার্শিয়াল মার্কেটে ভারত অধিনায়কের এনডোর্সমেন্ট ২১ মিলিয়ন ডলার এবং বোর্ডের পারিশ্রমিক কিংবা ম্যাচ জয়ের অর্থ এই দুই মিলিয়ে কোহলির আয় ৪ মিলিয়ন ডলার।
অর্থাৎ  এক বছরে ধনী অ্যাথলিটের তালিকায় শততম স্থানে থাকা কোহলির বার্ষিক আয়ের পরিমাণ ২৫ মিলিয়ন মার্কিন ডলার। এই তালিকায় ১ নম্বর স্থানটা দখল করে নিয়ছেন বার্সা তারকা লিওনেন মেসি। দ্বিতীয়স্থানে সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তৃতীয়স্থানে পিএসজি তারকা নেইমার। সেইসঙ্গে ১৯৯০ ফোর্বস আয়ের নিরীখে বিশ্বব্যাপী অ্যাথলিটদের তালিকা বানানো শুরু করার পর এই প্রথমবার তালিকার প্রথম তিনে তিনজন ফুটবলার। গত এক বছরে মেসি, রোনাল্ডো এবং নেইমারের আয়ের পরিমাণ যথাক্রমে ১২৭ মিলিয়ন ডলার। ১০৯ মিলিয়ন ডলার ও ১০৫ মিলিয়ন ডলার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.