ফের আটকে যেতে পারে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া? পড়ুন
নজরবন্দি ব্যুরো: তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রীর নির্দেশ পাবার পরেই আপার প্রাইমারির নিয়োগ নিয়ে উদ্যোগী হয় কমিশন। সেই নিয়োগ নিয়ে ফের বাধার সম্মুখীন হতে চলেছে কমিশন।
অভিযোগ, এবার আপার প্রাইমারির থার্ড ফেজ ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য ডাকা পাননি বহু প্রশিক্ষণপ্রাপ্তরা। মঙ্গলবার ডাক না পাওয়া পরীক্ষার্থীদের একটা বড় অংশ এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে তারা মামলা দায়ের করেন। আগামী সপ্তাহে এই মামলার শুনানি দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার প্রশিক্ষণপ্রাপ্ত ও বেশি নম্বর পাওয়া পরীক্ষার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম জানান, একাধিক প্রার্থী যাদের প্রশিক্ষণ নেই তাঁদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডেকেছে স্কুল সার্ভিস কমিশন। অথচ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী যেমন, বাংলা বিষয়ের ঝুমা ব্যানার্জি, রূপা মণ্ডল ও মমতা গায়েনকে ডাকা হয়নি। ডাকা হয়নি ইতিহাসের পলাশ মণ্ডল ও আরিফ মহম্মদ শেখকে। ইংরেজির সোমা চৌধুরীকে ডাকা হয় নি।
বায়ো-সায়েন্সের পিন্টু কুমার নন্দীও ডাক হয় নি। ফিরদৌস শামিম বলেন, "ন্যাশানাল কাউন্সিল ফর টিচার এডুকেশন-র গাইড লাইন অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্তদের আগে সুযোগ দিতে হবে। কিন্তু এখানে সেই নিয়ম মানেনি কমিশন। এই ধরনের একাধিক মামলায় হাইকোর্টও বার বার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের পক্ষেই রায় দিয়েছে। তারপরও স্কুল সার্ভিস কমিশন সেই একি ভুল করে যাচ্ছে।"

No comments