Header Ads

শিখরের চোটে ভাগ্য খুলল পন্থের, যত তাড়াতাড়ি সম্ভব ইংল্যান্ড যাচ্ছেন পন্থ।

নজরবন্দি ব্যুরোঃ বিসিসিআই সূত্রে খবর চোট পাওয়া ব্যাটসম্যান শিখর ধাওয়ানের পরিবর্ত হিসেবে ঋষভ পন্থকে যত তাড়াতাড়ি সম্ভব ইংল্যান্ড পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আহত ধরনের পরিবর্তন হিসেবে অভিজ্ঞ অম্বাতি রায়ডুর বদলে পন্থকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেছে নিয়েছে। এর আগে ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণার পর স্ট্যান্ডবাই হিসেবে ঋষভ পন্থ ও অম্বাতি রায়ডুকে রাখা হয়েছিল। তবে এখন ধাওয়ান চোট পাওয়ায় নির্বাচকরা বেছে নিলেন পন্থকেই।
 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত শতরান করলেও প্যাট কামিন্সের একটি বল বুড়ো আঙুলে লেগে হাড় ভেঙে গিয়েছে ধাওয়ানের। যার ফলে তাঁকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। বিশ্বকাপের আগে দল ঘোষণার সময় পন্থকে নিয়ে দেশ জুড়ে আলোচনা হয়েছিল তাঁকে বিশ্বকাপ দলে না রাখার জন্য। ক্রিকেটপ্রেমীরা বারবার করে চেয়েছিলেন ঋষভ যেন বিশ্বকাপ দলে সুযোগ পান। তবে তাঁকে না নিয়ে অভিজ্ঞ দিনেশ কার্তিককে সুযোগ দেয়া হয়। এই অবস্থায় ধাওয়ানের চোট পন্থের জন্য বিশ্বকাপ দলের জায়গা খুলে দিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.