বিজেপি কর্মীকে খুন করে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ!
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর পাওয়া যাচ্ছে। কোথাও আক্রান্ত হচ্ছেন রাজ্যের শাসক দলের সমর্থকরা আবার কোথাও আক্রান্ত হচ্ছে বিরোধী দলের সমর্থকরা। রাজ্য প্রশাসনের ব্যর্থতা নিয়ে বার বার প্রশ্ন তুলছেন বিরোধীরা।
এবার বিজেপি কর্মীকে খুন করে গায়ে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ উঠল। তারপর সেই দেহ প্লাস্টিকে মুড়ে গ্রামেই ফেলে রাখাল দুষ্কৃতীরা। এই ঘটনাটি ঘটে মালদার ইংরেজবাজারের কমলাবাড়ি যদুপুর এলাকায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। নিহতের নাম অসিত সিংহ (৪৫)। এই অসিত সিংহ এলাকায় বিজেপি সমর্থক হিসাবে পরিচিত ছিলেন।
কমলাবাড়ির যদুপুর এলাকার বাসিন্দা অসিত সিংহকে রবিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে তাঁর ঝলসানো দেহ উদ্ধার হয়। মৃত অসিত সিংহের স্ত্রী আলো জানান, রবিবার বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তাঁর স্বামী।
তারপর থেকে পাওয়া যাচ্ছিল না অসিত বাবুকে। তাঁর অভিযোগ, স্বামীকে খুন করা হয়েছে। বিজেপির জেলা সভাপতি সঞ্জীব মিশ্র জানান, ছাগল চুরি নিয়ে গ্রামে বচসা হয়। সেই কারণে সালিশিও হয়। টাকা জরিমানা করাও হয়েছিল। সেই টাকা দিতে অস্বীকার করেন অসিত।
কিন্তু দুষ্কৃতীরা খুনের পর কেন প্রমাণ লোপাটের চেষ্টা করল, কেন দেহে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হল? তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।

No comments