Header Ads

এনআরএস কাণ্ডের জের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি অধীরের।

নজরবন্দি ব্যুরোঃ এনআরএস কাণ্ডের জেরে বুধবার সমগ্র রাজ্যজুড়ে ১২ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন চিকিত্সকরা। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকছে রাজ্যের সমস্ত হাসপাতালের আউটডোর। রাজ্যের এই বেহাল স্বাস্থ্য পরিষেবায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে এবার সরাসরি নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। চিঠিতে বহরমপুরের কংগ্রেস সাংসদ লিখেছেন, এনআরএসে জুনিয়র ডাক্তারদের উপর নিগ্রহের প্রতিবাদে রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিত্সা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দুর্দশার শিকার হয়েছেন রোগী ও তাঁদের আত্মীয়রা।
 এনআরএসের আক্রান্ত জুনিয়র ডাক্তাররা জীবনের সঙ্গে লড়ছেন। সব মিলিয়ে এ রাজ্যে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন । রাজ্যের এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। ডাক্তারদের এই শারীরিক আক্রমণের তীব্র নিন্দাও করেছেন অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর অপদার্থতার জন্যই রাজ্যে এমন ঘটনা বারবার ঘটছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.