ফের ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ!
নজরবন্দি ব্যুরো: ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ। এবার ডি এল এড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। দুপুর ১২টা থেকে পরীক্ষা। তার একঘণ্টা আগেই ফাঁস প্রশ্ন। প্রথম সেমিস্টারের বাংলার পরীক্ষা ছিল আজ। এক সূত্রের দাবি, বাঁকুড়া থেকে ফাঁস হয়েছে ওই প্রশ্ন পত্র।
প্রশ্নপত্র ঘুরছে হোয়াটসঅ্যাপে। কীভাবে এমনটা হল তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
প্রসঙ্গত, এর আগেও রাজ্যের একাধিক পরীক্ষাতে এই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার প্রায় সব বিষয়ের প্রশ্ন ফাঁস হবার অভিযোগ ওঠে।
আর সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই প্রশ্ন ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। আজ ডিএল এড পরীক্ষার প্রশ্নপত্র সেই একি কায়দায় ফাঁস হয় বলে অভিযোগ। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই প্রশ্নপত্র।

No comments