Header Ads

বর্ষা নামার কোন ইঙ্গিত দিতে পারল না হাওয়া অফিস। গরমে হাঁসফাঁশ গোটা বাংলা।

নজরবন্দি ব্যুরোঃ বর্ষা নামার কোন ইঙ্গিত দিতে পারল না হাওয়া অফিস। উল্টে দক্ষিণবঙ্গের ৫ জেলায় জারি হল তাপপ্রবাহের সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা গরমে পুড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। বজায় থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। সেইসঙ্গে পশ্চিমের ৫ জেলায় চলবে তাপপ্রবাহও।
 পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। গরম থাকবে উপকূলের জেলাগুলোতেও। উপকূলের জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে। এই পরিস্থিতিতে বর্ষা কবে বাংলায় ঢুকবে, তা ১৩ তারিখের আগে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। ১৩ তারিখের পরই পরিষ্কার হবে ছবিটা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.