স্বাস্থমন্ত্রী'র পদত্যাগ দাবী! ডাক্তারদের হরতাল, বুধবার 'আউটডোর বন্ধ' রাজ্যের সর্বত্র।
নজরবন্দি ব্যুরোঃ আগামী বুধবার নজিরবিহীন অবস্থার মুখোমুখি হতে চলেছে রাজ্য। রোগীর আত্মীয়দের মারে গুরুতর আহত এনআরএস হাসপাতালের জুনিয়ার ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। মাথার খুলিতে গুরুতর চোট পাওয়া চিকিৎসকের চিকিৎসা চলছে মল্লিকবাজারের ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেসে। আর এই ডাক্তার নিগ্রহের প্রতিবাদে বুধবার রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ(সকাল নটা থেকে রাত নটা) রাখার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর্স ফোরাম(WBDF) এবং ডক্টর ফর পেসেন্ট(DOPA)। WBDF-এর সভাপতি সারদদত্ত মুখোপাধ্যায় এবং DOPA- সভাপতি কৌশিক চাকী এই ঘোষণা করেছেন। উল্লেখ্য, এই দুই সংগঠনের আওতায় ৩০০০ করে ডাক্তার প্রতিনিধি রয়েছে।
প্রসঙ্গত, আজও নিরাপত্তার দাবীতে একাধিক হাসপাতালে ২ ঘন্টার কর্মবিরতি পালন করে জুনিয়ার ডাক্তাররা। কিন্তু সেই কর্মবিরতি সন্ধের পরেও ওঠেনি। স্বাস্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কলকাতার পুলিশ কমিশনারের সাথে মিটিং হয় তাঁদের কিন্তু মৌখিক প্রতিশ্রুতি পেয়েও আশ্বস্ত নন তাঁরা। কর্মবিরতির জেরে দুরদুরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। ভিড় বাড়ছে হাসপাতাল চত্বরে।
এবার জুনিয়ার ডাক্তারদের পাশে দাঁড়িয়েছে সিনিয়ার ডাক্তাররাও, যারই ফলশ্রুতি বুধবার রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর্স ফোরাম। তবে আউটডোর বন্ধ থাকলেও খোলা থাকবে জরুরি বিভাগ।
এখন দেখার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থমন্ত্রী কি পদক্ষেপ নেন। জুনিয়ার ডাক্তারদের একাংশ দাবি করেছেন, নিরাপত্তা দিতে না পারলে পদত্যাগ করুন স্বাস্থমন্ত্রী।এই একই ইঙ্গিত দিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়, পরোক্ষে তিনিও দাবি করেছেন স্বাস্থ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদত্যাগ।

No comments