এনআরএস-এ যে চিকিৎসক মার খেয়েছেন, তাঁকে মেরেছে তৃণমূল-বিস্ফোরক মুকুল
নজরবন্দি ব্যুরোঃ NRS এর ঘটনা নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন মুকুল রায়। তিনি আজ সাংবাদিক বৈঠক করে বলেন “যে চিকিৎসক মার খেয়েছেন, তাঁকে মেরেছে তৃণমূল”। তৃণমূলের নেতৃত্বেই এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত সোমবার এক রোগীর মৃত্যুতে গাফিলতির অভিযোগ তুলে জুনিয়র ডাক্তারদের মারধর করেন রোগীর পরিজনরা। জুনিয়র ডাক্তাররাও পাল্টা মারধর করে।
হাসপাতাল চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। রোগীর পরিজনদের ছোড়া ইটের ঘায়ে মাথা ফেটে যায় এক জুনিয়র ডাক্তারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিস লাঠিচার্জ করে। এই ঘটনায় হবু চিকিত্সকরা ধর্নায় বসেছেন হাসপাতালের গেটেই, তাঁদের দাবি রোগীর পরিবারকে ক্ষমা চাইতে হবে অবিলম্বে, পাশাপাশি শাস্তি দিতে হবে দোষীদের। তাঁরা আরও অভিযোগ জানিয়েছেন এর আগেও একাধিকবার রোগীর পরিবারের হাতে মার খেতে হয়েছে তাঁদের। কাজেই নিরাপত্তা নিশ্চিত না করলে ধর্না চলবে বলেই জানিয়েছেন জুনিয়র চিকিত্সকরা।

No comments