Header Ads

অবশেষে খোঁজ মিলল বায়ুসেনার হারিয়ে যাওয়া এএন-৩২ বিমানের ।

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে ৮ দিন তল্লাশির পর খোঁজ মিলল বায়ুসেনার হারিয়ে যাওয়া এএন-৩২ বিমানের ধ্বংসাবশেষ।মঙ্গলবার অরুণাচল প্রদেশের লিপোর ১৬ কিলোমিটার উত্তরে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। সূত্রে খবর, অরুণাচল প্রদেশের ওই অঞ্চলে তল্লাশি অভিযান চালাচ্ছিল বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার।
 তখনই বিমানের ধ্বংসাবশেষ দেখতে পান তারা।বিমানটি নিখোঁজ হয়ে যাওয়ার পর গত এক সপ্তাহ ধরেই এই অঞ্চলে তল্লাশি অভিযান জারি রেখেছিল বায়ুসেনা।প্রসঙ্গত গত ৩ জুন অসমের যোরহাট থেকে ১৩ জনকে নিয়ে উড়েছিল বায়ুসেনার এএন-৩২ বিমানটি।ওড়ার কিছু ক্ষণের মধ্যে সেটা নিখোঁজ হয়ে যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.