এন আর এস-এ জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে চন্দ্রিমা।
নজরবন্দি ব্যুরোঃ জুনিয়র ডাক্তারদের আন্দোলনে এখন স্বাভাবিক হলনা এন আর এস মেডিকেল কলেজের পরিস্থিতি।আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে সেখানে। একই সঙ্গে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে প্রতীকী কর্মবিরতির ডাক দেওয়ায় দু’ঘণ্টার জন্য বন্ধ হয়ে গেল আউটডোর পরিষেবা। এর ফলে হাসপাতালগুলিতে জরুরি পরিষেবাও ব্যাহত হচ্ছে।হাসপাতালের মেন গেট এমনিতেই বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে শিয়ালদহ উড়ালপুলের দিকেও তালা ঢুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। সেখান থেকে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তা নিয়ে মাঝেমধ্যেই রোগীর পরিবারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।
বহুদূর থেকে এসেও চিকিৎসা পরিষেবা না পেয়ে তাই সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন বহু মানুষ।এই পরিস্থিতিতে হাসপাতালে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পরিস্থিতি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি। তারপর আন্দোলন রত ডাক্তারদের সাথে কথা বোলার জন্য চেষ্টা করলেও সেখানে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করে দেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। ‘স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাত রক্তে রাঙা’, এমন স্লোগানও দেওয়া হয় তাঁর উদ্দেশে। প্রসঙ্গত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র কেরে সোমবার রাতে তেতে ওঠে এনআরএস চত্বর। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ডাক্তারদের উপর চড়াও হয় রোগীর পরিবার, বচসা থেকে যা ক্রমশ হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরিস্থিতি চরমে উঠলে পুলিশ এসে লাঠিচার্জ করে বলে অভিযোগ। তাতে পরিবহ মুখোপাধ্যায় এবং যশ নন্দানি নামের দুই জুনিয়র ডাক্তার জখম হন এবং তাঁদের আইসিইউ-তে ভর্তি করতে হয় বলে হাসপাতাল সূত্রে খবর। তার পরই হাসপাতাল চত্বরে অবস্থান বিক্ষোভে নামেন জুনিয়র ডাক্তাররা।

No comments