Header Ads

লোকসভার উলটো ফল পালটে দিতে চলেছে হবু শিক্ষকদের ভবিষ্যৎ! #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ এবারের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেছে সাধারণ মানুষ, চাকরি প্রার্থী, শিক্ষক বা সরকারি কর্মী কার্যত সর্বস্তরের মানুষ শাসক তৃণমূল দলের প্রতি অনাস্থা দেখিয়েছেন। আর রাজ্যে গত কয়েক বছরের ইতিহাস বলছে প্রায় প্রতি সপ্তাহেই নিয়োগ সংক্রান্ত আন্দোলনের মুখোমুখি হতে হয়েছে রাজ্য কে। সে কথা মাথায় রেখে এবং বিধানসভা নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোলে নামল রাজ্য সরকার।
তাই লোকসভায় ফল বেরনোর কিছুদিন পরেই শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় রাজ্য সরকার। তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রীর কড়া নির্দেশ পাবার পরেই শুরু হয়ে গিয়েছে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের তৃতীয় ফেজের ভেরিফিকেশন পর্ব। আজও চলছে ভেরিফিকেশন প্রক্রিয়া।আরও পড়ুনঃ রাজ্যে অব্যাহত অশান্তিতে উদবিঘ্ন রাজ্যপাল, কাল সর্বদলীয় বৈঠক রাজভবনে। এরপরই সব প্রার্থীর নথিপত্র যাচাই করে ১:১:৪ এই অনুপাতে ইন্টারভিউয়ের প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। এখন একটাই প্রশ্ন, কবে থেকে শুরু হতে পারে এই ইন্টারভিউ প্রক্রিয়া? কমিশন সূত্রে খবর, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে। দ্রুততার সঙ্গে তার প্রস্তুতি চলছে।
এই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন," ইন্টারভিউয়ের দিন মোটামুটি ঠিক করা হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহের দিকে। ডাকা হবে মামলাকারীদেরও। আমরা চেষ্টা করছি ২১ জুনের মধ্যে সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়ার কাজ শেষ করার।গ্রুপ-ডি নিয়ে একাধিক অভিযোগ, শূন্য পদের তালিকা প্রকাশের দাবি তারপরে যদি প্রস্তুত হতে পারি তখন জুলাইয়ের প্রথম সপ্তাহে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করব।" বর্তমানে আপার প্রাইমারির তৃতীয় ফেজের ভেরিফিকেশন প্রক্রিয়ার পাশাপাশি ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.