ঘুষের টাকার বখরা নিয়ে গণ্ডগোল, সহকর্মীকে কুপিয়ে খুন করল সিভিক ভলেন্টিয়ার।
ঘটনাটি ঘটে গতকাল রাতে, দুই সিভিক ভলেন্টিয়ার সাজিবুর রহমান মোতাহার হোসেন এবং ভিলেজ পুলিশ জাহাঙ্গীর শেখ রাতে ডিউটি করছিলেন বারোমাসিয়ার মাঠে। সেখানে গরু পাচারকারিদের থেকে মোটা অঙ্কের ঘুষ নেয় তাঁরা। এর পরেই ধুন্ধুমার বখরা নিয়ে! স্থানীয় সূত্রে খবর প্রথমে তাদের তিনজনের মধ্যে ঘুষের টাকা কে কত নেবে তা নিয়ে বচসা শুরু হয়, যা পরে মারামারিতে রূপান্তরিত হয়। সিভিক ভলেন্টিয়ার মোতাহার হোসেন আচমকা ধারালো অস্ত্র বার করে অন্য দুজন কে কোপাতে শুরু করে।
পরে তাকে মুর্শিদাবার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সিভিক ভলেন্টিয়ার সাজিবুর কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর খুনের কারন নিয়ে তদন্ত শুরু হয়েছে, কেন এই খুন? টাকার বখরা না অন্য কিছু!

No comments