Header Ads

বৃষ্টিতে একের পর এক ম্যাচ পণ্ড,যা নিয়ে আইসিসিকে খোঁচা বাংলাদেশের কোচ স্টিভ রোডসের।

নজরবন্দি ব্যুরোঃ ২০১৯ বিশ্বকাপে প্রথম তেরো দিনের মধ্যেই তিনটে ম্যাচে বৃষ্টির কোপে পড়ে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হল সংশ্লিষ্ট দলগুলো। যার ধাক্কা লাগতেই পারে রাউন্ড রবিন শেষে পয়েন্টের বিচারে প্রথম চার দেশের সেমিফাইনালে ওঠার দৌড়ে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত টিম শ্রীলঙ্কা। এছাড়া বৃষ্টিতে পণ্ড ম্যাচ থেকে এক পয়েন্ট পেল-পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ। যানিয়ে সবর হয়েছেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস। তিনি সাংবাদিকদের বলেন “যদিও আমি জানি বিশ্বকাপের সংগঠকদের কাছে এরকম জলবায়ু বাস্তবে একটা বিরাট মাথাব্যথার কারণ।
 কিন্তু এত দিন ধরে যখন টুর্নামেন্ট চলছে, সেখানে কেন আমরা এরকম ক্ষেত্রে ম্যাচের রিজার্ভ ডে রাখব না? আমরা যেখানে চাঁদে মানুষ পাঠাতে পারি, তখন বৃষ্টিতে পণ্ড ম্যাচের জন্য একটা বাড়তি দিন রাখতে পারি না কেন? তার জন্য কোনও ব্যবস্থা নেই”। বুধবার টনটনে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে স্থানীয় হাওয়া অফিস। আর বৃহস্পতিবার ভারত-নিউজিল্যান্ড হাইভোল্টেজ লড়াইয়ের আটচল্লিশ ঘণ্টা আগেও তো এদিন মঙ্গলবার নটিংহ্যামে দিনভর বৃষ্টি চলেছে। ট্রেন্টব্রিজের পিচ-সহ গোটা মাঠ সাদা কভারের তলায়। একদিকে বাংলাদেশের কোচের আই সি সি কে এক হাত নেওয়া অপর দিকে এই বৃষ্টি সব মিলিয়ে আইসিসি-র অবস্থা জেরবার হয়ে আছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.