১২ ঘণ্টা ধর্মঘটের মধ্যে বর্ধমানে ফের আক্রান্ত চিকিৎসক!
নজরবন্দি ব্যুরো: সোমবার মধ্যরাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে। রোগীর পরিবারের তরফে একাধিক অভিযোগ তোলা হয় চিকিৎসকদের বিরুদ্ধে।
এরপর দুই দলের বচসা পরে হাতাহাতি এবং শেষে ইট বৃষ্টিতে মাথা ফেটে যায় পরিবহ মুখোপাধ্যায় নামে এক ইন্টার্নের। সূত্রের খবর, এক ট্রাক বোঝাই লোক এসে বেধড়ক মারধর করে জুনিয়র চিকিৎসকদের। এরপরেই প্রতিবাদে গর্জে ওঠে গোটা রাজ্যের চিকিৎসকরা। কর্মবিরতির ঘোষণা করেন রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের ইন্টার্নরা। তাঁদের পূর্ণ সমর্থন জানান সমস্ত চিকিৎসকরা।
বুধবার রাজ্যের সমস্ত হাসপাতালে ১২ ঘণ্টার ধর্মঘটে নামেন তাঁরা। তোলপাড় গোটা রাজ্য। স্তব্ধ রাজ্যের চিকিৎসা পরিষেবা।
এই রকম এক পরিস্থিতির মধ্যে ফের আক্রান্ত হলেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। রাজ্যে প্রায় প্রতিদিন চিকিৎসকরা যেভাবে আক্রান্ত হচ্ছেন তাতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।

No comments