বিহারিদের উপর অত্যাচারের ঘটনায় মমতাকে কটাক্ষ নিতিশের দলের।
নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে এনডিএ থকে নিতিশ কুমার বেরিয়ে আসার পর মমতা তাঁকে স্বাগত জানিয়েছিলেন, মমতা বলেছিলেন এই সিদ্ধান্তের জন্য আমি নীতীশজিকে ধন্যবাদ জানাই। কিন্তু কয়েকদিন আগে বর্ধমান জেলা থেকে বিহারিদের বিতাড়িত করা ও পাটনা যাওয়ার পথে মারধর করার ঘটনাতে শোরগোল পড়ে গিয়েছিল বিহারে।
জানিয়ে জেডিইউ এর মুখপাত্র অজয় অলোক জানিয়েছেন,পশ্চিমবঙ্গ থেকে বিহারিদের বিতাড়িত করা হচ্ছে। তাঁর চোখের সামনেই রোহিঙ্গারা এই কাজ করছে। এখানে কোনও বাঙালি এই কাজ করছে না। মারধর করা অভিযোগ নিয়ে বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার তীব্র নিন্দা করেছিলেন। এমন কি মুখপাত্র অজয় অলোক আরও বলেন পশ্চিমবঙ্গকে মমতা মিনি পাকিস্তানে পরিণত করেছে।

No comments