Header Ads

গ্রুপ-ডি নিয়ে একাধিক অভিযোগ, শূন্য পদের তালিকা প্রকাশের দাবি

নজরবন্দি ব্যুরো: রাজ্যে নিয়োগ নিয়ে বহু অভিযোগ আছে। এসএসসি থেকে গ্রুপ-ডি সব সব ক্ষেত্রে অভিযোগ উঠেছে, পরীক্ষাতে পাস করেও নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। এর পাশাপাশি পরীক্ষার্থীদের আরও অভিযোগ শাসক দল ঘনিষ্ঠ লোকেদের বেশি করে সুযোগ করে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে কলকাতার বুকে বার বার আন্দোলনে নামতে দেখা গিয়েছে পরীক্ষার্থীদের।

লিখিত ও মৌখিক সব পরীক্ষাতে পাস করেছেন। তালিকাতে নামও আছে।  এমন প্রায় ১০০ জন চাকরী-প্রার্থী দিনের পর দিন নিয়োগপত্র না পেয়ে প্রতিবাদ জানাতে সোমবার নবান্নের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে কাজিপাড়াতে পুলিশ তাদের পথ আটকায়। তখন গ্রুপ-ডি চাকরি প্রার্থীরা ওই কাজিপাড়াতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন।
রাজ্যের বিভিন্ন  প্রান্ত থেকে আসা প্রার্থীরা অভিযোগ করেন, ২০১৭ সালে বেশ কয়েক হাজার শূন্য পদ পূরণ করার উদ্যোগ নেয়  রাজ্য সরকারের গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড। লিখিত ও মৌখিক পরীক্ষার পর কিছু নিয়োগ  হলেও বাকি  থেকে যায়  বেশকিছু আসন। অনেককে আবার ওয়েটিং লিস্টে পাঠান হয়। এই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
তারা জানতে চান, সরকার ওই পদ গুলি পূরণ করবে কি না? আর যদি পূরণ করেন তাহলে কবে? তারা আরও জানতে চাইছেন পরীক্ষাতে সফল  হওয়ার  পরেও কবে তারা নিয়োগপত্র হাতে পাবেন? একজন চাকরী প্রার্থী জানালেন তিনি তপশিলি জাতি ভুক্ত একজন পোস্ট গ্রাজুয়েট। পরীক্ষাতে সফল হবার পর প্রায় সাত-আট মাস তাকে ওয়েটিং লিস্টে ফেলে রাখা হয়েছে। অপর দিকে একজন অনুত্তীর্ণ প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে।
অভিযোগ, তালিকাতে নাম না থাকা বহু প্রার্থী চাকরি করছেন। এরা সকলেই শাসক দলের ঘনিষ্ঠ। তাদের দাবি শূন্য পদের সঠিক তালিকা প্রকাশ করা হোক। আর যদি না সেই তালিকা প্রকাশ করা হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.