Header Ads

রাজ্যে অব্যাহত অশান্তিতে উদবিঘ্ন রাজ্যপাল, কাল সর্বদলীয় বৈঠক রাজভবনে।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনে রাজ্যে নজিরবিহীন ভাবে আসন বাড়িয়েছে বিজেপি, বেড়েছে কয়েকগুন ভোট। ৪২ এ ৪২ আসন দখলের লক্ষ্যে ঝাপিয়ে তৃণমূল পেয়েছে প্রায় অর্ধেক, মাত্র ২২ টি আসন।  আর লোকসভা নির্বাচনের ফল বেরনোর সাথে সাথেই রাজ্যে শুরু হয়েছে চূড়ান্ত হানাহানি। চলছে মৃত্যু মিছিল। তৃণমূল-বিজেপি সঙ্ঘর্ষে হত আহত বাড়ছে লাফিয়ে লাফিয়ে, অনেক এলাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ, কোথাও বা শান্তির খোঁজে, প্রাণের ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন তাঁরা।
রাজ্যের এই পরিস্থিতি দেখে চরম উদবিঘ্ন রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী সর্বদলীয় বৈঠক ডাকলেন আগামীকাল। রাজ্যের প্রধান ৪টি দলের শীর্ষ নেতাদের ডাকা হয়েছে বৈঠকে। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ওই বৈঠকে ডাকা হয়েছে বলে খবর রাজভবন সূত্রে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথে মিটিং করেন রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী। সেই বৈঠকে আলোচনা হয় সন্দেশখালির ঘটনা নিয়ে। যার পর থেকেই রাজভবন আর নবান্নের দূরত্ব বেড়েছে। ৩৫৬ ধারা জারি হতে পারে এই সম্ভাবনা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছেন তাঁর দল হাতে চূড়ি পরে বসে নেই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.