Header Ads

হারের কারণ বুঝতে পেরে নতুন করে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে বঙ্গে সব আসনে জয়ের গল্প শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাস্তবে তার উল্টো ছবি ধরা-পড়েছে বঙ্গ রাজনীতিতে। মোদী ঝড়ে বেসামাল হয়ে যায় তৃণমূল। রাজ্যে শক্তি বাড়ায় গেরুয়া বাহিনী। এর পরে হারের কারণ অনুসন্ধানে বার বার উঠে আসে নিয়োগ নিয়ে সরকারের মনোভাবের প্রসঙ্গ।
যদিও নির্বাচনের ফল ঘোষণার পরেই হারের কারণ বুঝতে পেরে শিক্ষামন্ত্রী শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। এবার আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য। আজ এই নিয়ে মন্ত্রীসভার বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ১৪৫টি প্রাথমিক স্কুলে মোট ২৯০ জন সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে নবান্নে এই বিষয়টি ঘোষণা করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
এবিষয়ে মন্ত্রী শুভেন্দু-বাবু বলেন, "স্কুল প্রতি দু-জন করে শিক্ষক নিয়োগ করা হবে।" এই প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। লোকসভা ভোট মিটতেই মমতা সরকারের এমন সিদ্ধান্ত যা খুবি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। যদিও এই প্রসঙ্গে অনেকে মনে করেন, উত্তরবঙ্গের মতো জঙ্গলমহলেও ভরাডুবি হয়েছে শাসক তৃণমূলের। সেখানকার চার জেলা থেকে তৃণমূলের ঝুলি শূন্য। তাই জঙ্গলমহলের মন জয় করতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত সরকারের। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.