Header Ads

এবার সামনে নিউজিল্যান্ড। গব্বরের চোট নিয়ে সংশয়।

নজরবন্দি ব্যুরোঃ টানা দুই ম্যাচে ওয়ান ডে ক্রিকেটের দুই শক্তিশালী দেশকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় দল। বৃহস্পতিবার ১৩ জুন সামনে প্রতিপক্ষ এবার নিউজিল্যান্ড। তাদের হারাতে পারলে বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করবে মেন ইন ব্লু। বিশ্বকাপের ৩ নম্বর ম্যাচ খেলতে নির্দিষ্ট ভেনুতে পৌঁছে গিয়েছে বিরাটরা। তবে একটি খারাপ খবর আছে ভারতীয়দের জন্য।
 যার শতরানের উপর ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়েছে হারিয়েছে ভারত সেই শিখর ধাওয়ানের বাঁ- হাতের বুড়ো আঙুলে চোট।সেক্ষেত্রে নিউজিল্যান্ড ম্যাচে গব্বরের চোট ভারতীয় দলের হয়ে কাঁটা হতে পারে। মঙ্গলবার শিখরের বাঁ- হাতের বুড়ো আঙুলের স্ক্যান হওয়ার কথা রয়েছে, সেই রিপোর্ট হাতে পেলেই গব্বরের চোট সম্পর্কে জানা যাবে। প্রস্তুতি ম্যাচে অবশ্য এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ধসের মুখে পড়েছিল ভারত। এখন দেখার ব্যাপার এটাই যে পরপর দুটি ম্যাচ জেতা ফুরফুরে মেজাজে থাকা ভারত প্রস্তুতি ম্যাচে হারার প্রতিশোধ তুলতে পারে কিনা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.