তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ!
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর পাওয়া যাচ্ছে। কোথাও আক্রান্ত হচ্ছে শাসক দলের সমর্থকরা আবার কোথাও আক্রান্ত হচ্ছে বিরোধী দলের সমর্থকরা।
সব মিলিয়ে রক্তাক্ত গোটা বাংলা।
ফের রাজনৈতিক সংঘর্ষের বলি হলেন এক তৃণমূল কর্মী। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের গলসিতে। তৃণমূল কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। মৃতের নাম জয়দেব রায়(৫০)। সোমবার রাত দশটা নাগাদ গলসির খানা জংশন থেকে সাটিনন্দি গ্রামের বাড়িতে ফিরছিলেন জয়দেব রায়। তাঁর সঙ্গে ছিলেন আরও তিন জন তৃণমূলের সমর্থক। অভিযোগ, এলাকায় এক নির্জন স্থানে একদল বিজেপি কর্মী সমর্থক তাঁর ওপর চড়াও হন। লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে পিছন থেকে তাঁর ওপর হামলা চালান হয় বলে অভিযোগ। লোহার রড দিয়ে জয়দেবের মাথায় প্রথমে আঘাত করা হয়।
রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে, তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় । তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন অন্যান্য তৃণমূল সমর্থকরা। তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এর পরে রাতেই চার তৃণমূল সমর্থককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় জয়দেবের। অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের অনুমান।

No comments