আসছে সাইক্লোন “বায়ু”। বাতিল ৭০ টি ট্রেন।
নজরবন্দি ব্যুরোঃ ফণীর তাণ্ডব গ্রাস দেখেছে গোটা দেশ। এবার আসছে “বায়ু”।ফণীর মতো বিধ্বংসী ঝড় না হলেও, সাইক্লোন বায়ু ঘিরে রীতিমতো আশঙ্কা তথা সতর্কতায় দেশ গুজরাত ও দিউ-এ আছড়ে পড়তে চলেছে অতি প্রবল ঘূর্ণিঝড় বায়ু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন এখনও পর্যন্ত প্রায় ৩.১ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই এনডিআরএফ-এর তরফে ৫২ টি দলকে উদ্ধারকাজের জন্য মোতায়েন করা হয়েছে।বায়ুর সম্ভাব্য প্রবণতা অনুমান করে ভারতীয় রেল কমপক্ষে ৭০ টি ট্রেন বাতিল করে দিয়েছে।
আরও ২৮ টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়াও পশ্চিম রেলের তরফ থেকে সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। ভেরাবল-আমরেলি, আমরেলি-জুনাগড়, ডেলভাদা-ভেরাভলের মধ্যে চলাচলকারী ট্রেন বুধবার ও বৃহস্পতিবারের জন্য বাতিল করা হয়েছে।আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে, মঙ্গলবার থেকে বায়ুর প্রভাবে আরব সাগরের উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার।

No comments