কোচ হিসেবে মেয়াদ বাড়ল রবি শাস্ত্রীর।
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের পরেই চাকরি যাচ্ছে না রবি শাস্ত্রীদের। বরং আরও কিছুদিন কোহলিদের দায়িত্ব পালণ করবেন তাঁরা। এর প্রধানত দুটি কারণ আছে এক বিশ্বকাপের ঠিক পরেই উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে উড়ে যাওয়ার কথা কোহলিদের। ফলে দু'সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে নতুন কোচ নিয়োগ করা অসম্ভব। দুই বিশ্বকাপের মাঝেই নতুন কোচ খোঁজার কাজ শুরু করা সম্ভব নয় বোর্ডের পক্ষে।
কেননা, নিয়ম অনুযায়ী শাস্ত্রীদের সঙ্গে সরাসরি মেয়াদ নবিকরণের কোনও শর্ত ছিল না চুক্তিতে। সুতরাং কোচ হিসাবে জায়গা ধরে রাখতে হলে নতুন করে শাস্ত্রীদের আবেদন করতে হবে এবং সাক্ষাত্কার দিতে হবে। বিশ্বকাপের মাঝে দলের দায়িত্ব ছেড়ে শাস্ত্রীদের পক্ষে চাকরির আবেদনে ব্যস্ত থাকা যথাযথ নয়। তাই কোচ রবি শাস্ত্রী সহ অন্য সাপোর্ট স্টাফদের কাজের মেয়াদ আরও ৪৫ দিনের জন্য বাড়িয়ে দিল কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স।

No comments