চলতি মাসেই ডিএ মামলার শেষ শুনানি, জয়ের কথাই ভাবছে সরকারি কর্মচারীরা।
নজরবন্দি ব্যুরো: রাজ্যে ডিএ নিয়ে বিতর্ক অনেকদিন ধরে চলে আসছে। রাজ্য সরকারের সঙ্গে অনেক আলোচনা করে সমাধানের রাস্তা না পেয়ে সরকারি কর্মচারীরা বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন। কর্মচারীদের একটাই লক্ষ্য তাদের প্রাপ্য ডিএ তাদের মিটিয়ে দিতে হবে।
চলতি মাসের ১৮ তারিখ দুপুর ২.৩০ মিনিটে ডিএ মামলার শেষ শুনানি।
কারণ আজ ছিল সরকার পক্ষের বলার শেষ দিন। ওই দিন সরকারি কর্মচারীদের আইনজীবী আমজাদ আলি শেষ করবেন। আজ সকালে সরকার পক্ষ এই মামলার বিষয়ের বাইরে গিয়ে সময় নষ্ট করার চেষ্টা করেন। আজ তারা কোনও যুক্তি গ্রাহ্য প্রশ্নের উত্তর দিতে পারেনি। রাজ্যের আর্থিক অবস্থার কথাই বারংবার তুলে ধরার চেষ্টা করেছেন।
যদিও মামলার গতিপ্রকৃতি যেদিকে এগোচ্ছে তাতে সরকারি কর্মচারীদের জয় শুধু সময়ের অপেক্ষা-মাত্র। এমনটাই মনে-করেন বিশেষজ্ঞরা।
চলতি মাসের ১৮ তারিখ দুপুর ২.৩০ মিনিটে ডিএ মামলার শেষ শুনানি।
যদিও মামলার গতিপ্রকৃতি যেদিকে এগোচ্ছে তাতে সরকারি কর্মচারীদের জয় শুধু সময়ের অপেক্ষা-মাত্র। এমনটাই মনে-করেন বিশেষজ্ঞরা।

No comments