Header Ads

"মুখ্যমন্ত্রীর উচিত সরকারি কর্মচারীদের ডিএ চুকিয়ে দেওয়া!" এমনটাই মনে করেন শিক্ষক নেতা

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচন ছিল তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী বার বার রাজ্যের সব আসন জয়ের গল্প শুনিয়েছিলেন। কিন্তু নির্বাচনী ফল ঘোষণার পর তার উল্টো ছবি দেখা যায় রাজ্যে। ১৮ টি কেন্দ্রে জয়লাভ করে বিজেপি। তাসের ঘরের মতন ভেঙে পড়ে তৃণমূলের দুর্গ। এই হারের কারণ অনুসন্ধান করতে গিয়ে মূলত দুটি কারণ উঠে আসে।
নিয়োগে অনীহা এবং সরকারী কর্মচারীদের প্রাপ্য ডিএ না দেওয়া। যদিও ২ দিন আগে এই ডিএ প্রসঙ্গে মন্তব্য করন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যের উন্নয়ন বন্ধ করে বেতন বৃদ্ধি সম্ভব নয়।"

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই ক্ষোভ উগরে দিয়েছেন সরকারী কর্মচারীরা। মুর্শিদাবাদের শিক্ষক ও শিক্ষক আন্দোলনের নেতা তন্ময় ঘোষ বলেন-আদতে কেন্দ্রীয় প্রকল্পকে নাম পরিবর্তন করে রাজ্য সরকার খাদ্য-সাথী নাম দিয়ে চালাচ্ছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার ভরতুকি দেয়।
শুধু পরিবহন খরচ হিসেবে কিলো প্রতি ২টাকা করে নেয় কেন্দ্রীয় সরকার। খাদ্য-সাথীর সাথে ডি.এ বা পে-কমিশনের কি সম্পর্ক আছে? এর পরে তন্ময় বাবু বলেন, আর অজুহাত না দেখিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীর উচিত সরকারি কর্মচারীদের সমস্ত দাবিদাওয়া মিটিয়ে দেওয়া। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.