কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের, এনআরএস এর সামনে অবরোধে সামিল রোগীর পরিজনরা।
নজরবন্দি ব্যুরোঃ দু দিন হয়ে গেলেও স্বাভাবিক হয়নি এনআরএস হাসপাতালের রোগীদের পরিষেবা। তাঁদের দাবি না মেটায় আজ, বৃহস্পতিবারও কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। যার ফলে প্রভাব পড়েছে চিকিৎসায়।রোগীদের ঠিকমতো দেখভাল হচ্ছে না, এই দাবি তুলে সকালে এনআরএসের সামনে অবরোধ করেন হাসপাতালে ভরতি রোগীর আত্মীয়রা। রোগীর পরিজনদের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে রোগীর ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। হাসপাতালে আত্মীয়দের ঢুকতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে এনআরএসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়রা।
অবরোধ করা হয় এজেসি বোস রোড। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।এই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তুলেছেন রোগীর আত্মীয়রা। অবশেষে এসে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ।মঙ্গলবার রাতে রোগী মৃত্যু ঘিরে অশান্তি শুরু হয় এনআরএস হাসপাতালে। চিকিত্সােয় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর পরিজনরা। জুনিয়র ডাক্তারদের উপরও হয় হামলা। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের। এর পর গত কাল রাজ্যের সব হাসপাতালে বহির বিভাগ বন্ধ করে প্রতিবাদ জানান ডাক্তাররা।কাল এই পরিস্থিতি থেকে বেরনোর জন্য দফাই দফাই আলোচনা করে কোন সমাধান সূত্র বের করা যায়নি। যার ফলে আজও চলছে কর্ম বিরতি। যার ফলে রাজ্য জুড়ে চিকিৎসা ক্ষেত্রে অচল অবস্থা দেখা দিয়েছে রাজ্য জুড়ে।

No comments